খেলোয়াড়দের বিরুদ্ধে কত রকমের অভিযোগই তো শোনা যায়। অনেক সময় অভিযোগের ভিত্তিতে মামলাও হয়। ব্রাজিলের অ্যান্টনির বিরুদ্ধে প্রায় বছর আগে তোলা অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত সেদেশের পুলিশ বন্ধ করেছে। যদিও মামলার কাজ এখনো চলবে।
অ্যান্টনির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল গত বছরের সেপ্টেম্বরে। যদিও সেই ঘটনায় ব্রাজিল, যুক্তরাজ্য কোথাও কোনো রকম অভিযোগ ওঠেনি বা তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ব্রাজিলের ফরোয়ার্ডের আইনজীবী বলেন, ‘এই মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার ভিত্তিতে খেলোয়াড় অ্যান্টনি ম্যাথিউস দস সান্তোসের পক্ষেই বলা হচ্ছে। সাও পাওলোর নারীদের পক্ষে কাজ করা এক আদালতে সিভিল পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে সেটা পুলিশের অভিযোগ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। আদালদ এই বিশ্বাস করে যে গোপনীয়তার সঙ্গে পরিচালিত তদন্তে অ্যান্টনির নির্দোষ থাকার প্রমাণ পাওয়া গেছে।’ মামলার কর্মকর্তারা বিবিসি নিউজ ব্রাজিলকে জানিয়েছেন পুলিশের তদন্তের কাজ বন্ধ হলেও মামলা বাতিল করা হয়নি। কারণ প্রসিকিউটর এই মামলা এখনো পর্যালোচনা করছে এবং আরও একবার স্বাধীনভাবে তদন্ত করবে।
ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে গত বছরের সেপ্টেম্বরে অ্যান্টনির সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভেলিন নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। অভিযোগে বলা হয়-২০২২ সালের বছরের জুন থেকে ২০২৩ সালের মে পর্যন্ত নানা সময়ে নানা ভাবে তাঁকে (ক্যাভেলিন) শারীরিকভাবে নির্যাতন করে গেছেন অ্যান্টনি। ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে ব্রাজিল দল থেকে বাদও পড়তে হয়েছিল অ্যান্টনিকে। ব্রাজিলের সাও পাওলো ও ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার-দুই এলাকার পুলিশ ঘটনার তদন্ত করছিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে