সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে