রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন অনেক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে এলে দেখা যায় ভিন্ন চিত্র। ব্রাজিলের জার্সিতে বড্ড অচেনা মনে হয় তরুণ এই ফুটবলারকে।
শুধু ক্লাবের জন্যই খেলেন, ব্রাজিলের জন্য নয়—ভক্ত-সমর্থকদের মনে স্বাভাবিকভাবেই ভিনিসিয়ুসকে নিয়ে এমন প্রশ্ন উঠেছে। সমালোচনার জবাব দিতে বেছে নিলেন ২০২৪ কোপা আমেরিকার মতো মঞ্চ। নেভাদায় আজ প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন। সফল হোক বা না হোক, প্রতিপক্ষের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে যে ৪-১ গোলের জয় ব্রাজিল পেয়েছে, তার ২ গোল করেন ভিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল ২টি করেন প্রথমার্ধেই। সেলেসাওদের এমন জয়ের পর ম্যাচ শেষে ভিনি বলেন, ‘সব সময় আমি বলি যে কখনো নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি সব সময়। ব্রাজিলের জন্য খেলা মানে দেশের জন্য খেলা। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলি।’
আন্তর্জাতিক ফুটবলে আজই প্রথম এক ম্যাচে একের বেশি গোল করেন ভিনিসিয়ুস। এমন সময় জোড়া গোল করেন, তখন এবারের কোপা আমেরিকায় টিকে থাকতে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে এখন ব্রাজিল। বুধবার কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই ব্রাজিল কাটবে কোয়ার্টার ফাইনালের টিকিট। কোপা আমেরিকার শিরোপাকে এখন পাখির চোখ করছেন ভিনি, ‘একজন খেলোয়াড়ের পক্ষে যে পর্যায়ে খেলা সম্ভব, আজ আমি সেভাবেই খেলেছি। জানি যে ব্রাজিল দলে অবদান রাখতে আমাকে আরও উন্নতি করতে হবে। ব্রাজিল দলের যা প্রাপ্য, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের জন্য কোপা আমেরিকা জয়।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে