কালীপ্রসন্ন ঘোষ বাঙালি সাহিত্যিক হওয়ায় তাঁর ‘পারিব না’ কবিতাটি পড়ার সম্ভাবনা খুব কম বায়ার্ন মিউনিখের কর্তা ব্যক্তিদের। জার্মান ক্লাবের কর্মকর্তারা না পড়ে থাকলেও বাংলাদেশে জন্ম হওয়া এই সাহিত্যিকের কবিতার মতোই যেন পণ করেছেন হ্যারি কেইনকে কিনেই ছাড়বেন তাঁরা।
‘পারিব না’ কবিতার একটি লাইন হচ্ছে—একবার না পারিলে দেখ শতবার। ঘোষ বুঝাতে চেয়েছেন সফল হওয়ার জন্য যেন শতবার চেষ্টা করা হয়। তবে বায়ার্নকে শতবার চেষ্টা করতে হয়নি, চতুর্থবারেই সফল হয়েছে। এর আগে তিনবার প্রস্তাব দিয়েও কেইনের ক্লাব টটেনহামকে রাজি করাতে পারেনি তারা। অবশেষে ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাব দিয়ে রাজি করিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।
টটেনহামের রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। এখন কেইন রাজি থাকলেই চলবে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য আগে থেকেই বায়ার্নে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান ক্লাবের হয়ে তিনি সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন। ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় বর্তমানে লুকাস হার্নান্দেজ সবচেয়ে দামি খেলোয়াড়।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। তাঁর চাওয়াতেই টটেনহাম–বায়ার্ন এত দিন দর–কষাকষি করেছে। আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হবেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। নতুন চুক্তি না করায় তাঁকে ইংলিশ ক্লাব বিক্রি করতে চায় এ মৌসুমেই। সবার চাওয়া আজ এক জায়গা মিলেছে।
২০১১ সাল থেকে টটেনহামে খেলা কেইন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ২৮০ গোলের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দেওয়ার পথে তিনি। ২১৩ গোলে আছেন দুইয়ে। ২৬০ গোলে শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন। তার ফলস্বরূপ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। কিন্তু একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি তিনি। তাঁর না পাওয়ার এই আক্ষেপ এবার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ঘুচানোর সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে