চ্যাম্পিয়নস লিগের একদিন পর আজ ইউরোপা লিগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ড্র ঘোষণা করেছে উয়েফা। প্রথমবারের মতো ইউরোপা লিগে নেমে আসা ছয়বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল ‘ই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এলএএসকে, ইউনিয়ন সেঁত-গিলোইস ও তুলুজকে। বেশ সহজ গ্রুপেই পড়েছে অলরেডরা।
দুই সাবেক চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন আয়াক্স ও মার্শেই পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ ব্রাইটন ও এইকে এথেন্স। ইউরোপা লিগে এটাকেই বলা যায় মোটামুটি কঠিন গ্রুপ। চার দলেরই আছে নকআউট পর্বে যাওয়ার সামর্থ্য।
ইউরোপা লিগ ড্র ২০২৩-২৪
গ্রুপ এ: ওয়েস্ট হাম, অলিম্পিয়াকোস, ফ্রেইবুর্গ, বাকা টোপোলা
গ্রুপ বি: আয়াক্স, মার্শেই, ব্রাইটন, অ্যাথেন্স
গ্রুপ সি: রেঞ্জার্স, রিয়াল বেতিস, স্পার্তা প্রাগ, অ্যারিস লিমাসোল
গ্রুপ ডি: আতালান্তা, স্পোর্টিং লিসবন, স্টার্ম গ্রাজ, রাকো
গ্রপ ই: লিভারপুল, এলএএসকে, ইউনিয়ন সেঁত-গিলোইস, তুলুজ
গ্রুপ এফ: ভিয়ারিয়াল, রেনেঁ, মাকাবি হাইফা, পানাথিনাইকোস
গ্রুপ জি: রোমা, স্লাভিয়া প্রাগ, শেরিফ তিরাসপোল, সারভেত্তে
গ্রুপ এইচ: বেয়ার লেভারকুসেন, কারাবাগ, মোলদে, বিকে হাকেন

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৫ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪০ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে