জাতীয় দলের নারী ফুটবলাররা আছেন ১০ দিনের ছুটিতে। চার ফুটবলার—সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা গেছেন ভুটান। রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলবেন তাঁরা। ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এ চার ফুটবলার।
আজ সকালের ফ্লাইটে ভুটান যান সাবিনা-মারিয়ারা। সেখানে পৌঁছে উচ্ছ্বসিত চার নারীয় ফুটবলার ছবি তুলে দিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গন্তব্য ভুটান। আরটিসি এফসি (রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব। আমাদের আপনার প্রার্থনায় রাখুন।’
এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে থিম্পু কলেজ প্রিলিমিনারি রাউন্ডে আগামী ২৫ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে খেলবে ইরানের বাম খাতুনের বিপক্ষে। ২৮ আগস্ট হংকংয়ের কিচি এফসির বিপক্ষে খেলবে থিম্পু কলেজ।
এই চার ফুটবলারকে পেতে গত জুলাইয়ে প্রস্তাব দিয়েছিল ভুটানের দলটি। প্রথমে তাদের ছাড়তে রাজি ছিল না বাফুফে। পরে অবশ্য শর্তসাপেক্ষে মেলে অনুমতি। চোট এড়িয়ে খেলতে হবে তাঁদের। আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবেন তাঁরা, ঝুঁকি নিতে চায় না বাফুফে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে