ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে খবরের শিরোনাম হয়েছেন ওয়েইন রুনি। একই ভাবে নারীঘটিত কেলেঙ্কারি, স্ত্রীর সঙ্গে প্রতারণা এমন নেতিবাচক খবরেও শিরোনাম হয়েছেন অনেকবার। আবারও নারীঘটিত খবর দিয়েই শিরোনামে আসলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। হোটেলে কয়েকজন নারীর সঙ্গে রুনির অন্তরঙ্গ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বর্তমানে ডার্বি কাউন্টির ম্যানেজারের দায়িত্বে আছেন রুনি। প্রাক মৌসুম প্রস্তুতির এক ম্যাচে শনিবার সালফোর্ড সিটির বিপক্ষে খেলতে নেমেছিল ডার্বি কাউন্টি। এতে রুনির দল হেরে যায়। এরপর চায়নাহোয়াইট নাইটক্লাবে বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন রুনি। সেখানেই তাঁর কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিন স্ন্যাপচ্যাট মডেল। যেগুলোতে দেখা যাচ্ছে, রুনি কোথাও ঘুমোচ্ছেন, কোথাও বসে বসে দুলছেন। এই ঘটনায় অবশ্য বেজায় চটে গেছেন রুনি।
ছবিগুলো ছড়িয়ে পড়ায় রুনির সঙ্গে সেদিন নাইটক্লাবে যাওয়া বন্ধুরা এ নিয়ে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, রুনি সেখানে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি। এতে অবশ্য শান্ত করা যায়নি সাবেক ইংলিশ ফরোয়ার্ডকে। এ নিয়ে ম্যানচেস্টার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যখন ঘুমাচ্ছিলেন, অনুমতি ছাড়াই ওসব ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রুনির অভিযোগ আমলে নিয়ে পুলিশ কাজও শুরু করেছে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে