আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগ খেলতে হ্যারি কেইন তখন উত্তর লন্ডনে। এ সময় ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়েন তাঁর তিন সন্তান। অবশ্য মারাত্মক কোনো কিছু ঘটেনি। সুস্থ আছেন হ্যারির সন্তানেরা। তবে সতর্কতার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে এমনটাই।
মার্সিডিজে ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের তিন পুত্র ৩ বছর বয়সী লুইস, ৫ বছর বয়সী ভিভিন্নে ও ৭ বছর বয়সী আইভি। আর রেনাল্টে ছিল ২০ বছর বয়সী এক চালক। তবে সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় মারাত্মক কিছু হয়নি। সবাই সুস্থ আছে।
ঘটনাস্থল থেকে কেইনের সন্তানদের দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে এবং তাদের কোনো মারাত্মক কিছু ঘটেনি। হয়তো সেই মার্সিডিজে কেইনের স্ত্রী কেট এবং গত আগস্টে জন্ম নেওয়া তাঁদের চতুর্থ সন্তানও ছিল।
এ দুর্ঘটনা নিয়ে মেইল স্পোর্টকে কেইনের মুখপাত্র বলেছেন, ‘একটি দুর্ঘটনা হয়েছে, তবে সন্তানেরা সবাই সুস্থ আছে, কেউ আহত হয়নি। কোনো চোট লাগেনি। রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ দুর্ঘটনায় পড়েন ল্যান্ড রোভার চালিয়ে আসা ৬২ বছর বয়সী একজন ভদ্রমহিলাও। দুর্ঘটনায় পড়া ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারও খুব বেশি চোট লাগেনি।
পরিস্থিতিটা কেইনের জন্য ভীতিজনক হলেও সেই দুর্ঘটনার একদিন পর এমিরেটসে অসাধারণ পারফরম্যান্স করেন কেইন। প্রথম লেগে অবশ্য গানারদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। পেনাল্টি থেকে একটি গোল করেন কেইন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে