প্রীতি ম্যাচ হলেও জার্মানির কাছে গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের এক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ইতিহাসের ১০০০ তম ম্যাচ খেলেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি প্রায় হেরেই বসেছিল জার্মানরা। শেষ মুহূর্তের পেনাল্টিতে ম্যাচটি ড্র করে জার্মানি।
ওয়েসার স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-ইউক্রেন। ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ১৮ মিনিটে ভিক্টর শাইহানকোভের গোলে সমতায় ফেরে ইউক্রেন। জার্মানির বিপদ আরও বাড়িয়ে দেন আন্তোনিও রুদিগার। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউক্রেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়েছেন শাইহানকোভ। ৫৬ মিনিটে গোল করেন ইউক্রেনের এই ফরোয়ার্ড। ৩-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেনের কাছে জয় ছিল তখন সময়ের ব্যাপার। ম্যাচের যখন ৭ মিনিট বাকি, তখন থেকেই শুরু হয় জার্মানির ম্যাজিক। ৮৩ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ব্যবধান কমায় জার্মানরা। আর অতিরিক্ত সময়ে জার্মানদের রক্ষা করেন হোশুয়া কিমিখ। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে পেনাল্টিতে গোল করেন কিমিখ। ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে।
জার্মানির পরের ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। আগামী শুক্রবার ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে পোল্যান্ড-জার্মানি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে