রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর এক লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে রুখে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ম্যানসিটিকে চাপে রেখেও প্রয়োজনীয় গোলটি পায়নি আতলেতিকো। আর প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারে গেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে আতলেতিকো মাদ্রিদ। নিশ্চিত জিততে হবে এমন ম্যাচে ডিয়েগো সিমিওনের দল আক্রমণাত্মক খেলতে চাইলেও সিটির প্রেসিংয়ে খুব বেশি সুবিধা করতে পারছিল না। অন্যদিকে ম্যানসিটিও চেষ্টা করে আক্রমণাত্মক খেলে গোল আদায় করে ম্যাচ বের করে নেওয়ার।
প্রথম সহজ সুযোগটা তারাই পেয়েছিল। তবে আসেনি কাঙ্ক্ষিত গোলটি। আর পাল্টা আক্রমণে গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় আতলেতিকো। গোল শূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করে আতলেতিকো। এ সময় শুরু থেকে দারুণ কিছু আক্রমণও শানায় তারা। তবে সেই আক্রমণগুলো সিটির রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। আতলেতিকোর আক্রমণের মুখে কিছুটা রক্ষণাত্মক ও প্রতি আক্রমণ নির্ভর হয়ে খেলতে শুরু করে সিটি। এই সুযোগে আক্রমণের ধারও বাড়িয়ে দেয় আতিলেতিকো। এ সময় একরকম কোনঠাসা হয়ে পড়ে সিটি। তবে কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হচ্ছিল না আতলেতিকোর।
শেষ দিকে দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষেও জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকো ডিফেন্ডার ফেলিপে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে শেষ চারে যায় সিটি।
আরেক ম্যাচে লিভারপুলকে ৩-৩ গোলে রুখে দিয়েও লাভ হলো না বেনফিকার। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিতে গেল লিভারপুল।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে