বিশ্বকাপের পর ক্যাম্প ন্যুয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা ও এস্পানিওল। অনেক দিন পর লিগ ম্যাচে মাঠে নামায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর খেলোয়াড়েরা ফুটবল ভুলে যেন শরীরী খেলায় বেশি ঝুঁকে পড়েছেন। এই ম্যাচে ফুটবলার ও কোচিং স্টাফসহ ১৮টি কার্ড দেখিয়েছেন রেফারি লাহোস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই দলের দুই খেলোয়াড়। এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনালে বাজে ম্যাচ পরিচালনার জন্য সমালোচিত হয়েছিলেন লাহোস।
উত্তপ্ত ম্যাচে জয় পায়নি কোনো দল। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। তবে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে কাতালানরা। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে এস্পানিওল।
ফুটবল কিংবদন্তি পেলেকে স্মরণে এক মিনিট নীরবতা দিয়ে শুরু হয় ম্যাচ। ঘরের মাঠে ৭ মিনিটে ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেনের পাস থেকে বার্সাকে এগিয়ে নেন মার্কোস আলোনসো। কর্নার থেকে ক্রিস্টেনসেনের হেডে বল পান আলোনসো। ছুটে গিয়ে আরেকটি হেডে জাল খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। লা লিগায় আলোনসোর প্রথম গোল এটি।
৭২ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। এস্পানিওলের পেনাল্টি ঘিরে পাল্টে যায় সব, দুই দলের বেঞ্চের খেলোয়াড়দেরও হলুদ কার্ড দেখান রেফারি। বাদ যাননি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসও। ৭৩ মিনিটে সফল স্পট কিকে এস্পানিওলকে ম্যাচে সমতায় ফেরান হোসেলু। গোলের পর দুই মিনিটের মধ্যে তিনি দেখান পাঁচটি হলুদ কার্ড। ৭৮ মিনিটে রেফারির সঙ্গে কথা বলতে গেলে জর্দি আলবাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। বার্সেলোনা পরিণত হয় ১০ জনের দলে। ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখান সোসাকে। ১০ জনের দলে পরিণত হয় এস্পানিওলও।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে