শিরোপা তো কম জেতেননি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারের একের পর এক শিরোপা তাঁর ক্যাবিনেটে। একমাত্র অপূর্ণতা যা ছিল, তা তিনি ঘুচিয়েছেন গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছেন। ভক্ত-সমর্থকদের সেই শিরোপাজয়ের গল্প শোনালেন আর্জেন্টিনার ফুটবল তারকা।
কাতারে ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল ২২তম ফুটবল বিশ্বকাপ। সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছে আকাশী-নীলরা। মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। মেসির সেই শিরোপাজয়ের এক বছর পূর্ণ হবে পরশু ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ শিরোপাজয়ের এক বছর পূর্তির আগেই ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে রাখল অ্যাপল টিভি প্লাস। ‘মেসির বিশ্বকাপ: এক কিংবদন্তির উত্থান’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে তারা। টিভি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘তার মুখেই শুনুন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে তার অসাধারণ ক্যারিয়ারের গল্প। বিশ্বকাপ জয়ের প্রতি তার যে তীব্র ক্ষুধা, সেই গল্প করা হয়েছে।’
অ্যাপল টিভি জানিয়েছে, প্রামাণ্যচিত্র মুক্তি পাবে ২০২-এর ২১ ফেব্রুয়ারি। তবে সেই প্রামাণ্যচিত্রের ট্রেইলর এরই মধ্যে তারা প্রকাশ করেছে। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ক্যারিয়ারে তিনি খেলেছেন পাঁচ বিশ্বকাপ। ৩৯ মিনিটের ভিডিওতে রয়েছে বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর পথচলা, হতাশা ও উচ্ছ্বাস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে কীভাবে উদ্যাপন করেছেন তা দেখানো হয়েছে। ভিডিওতে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকারকেও দেখানো হয়েছে। টিভি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মেসির সাক্ষাৎকার তো রয়েছেই। পাশাপাশি সতীর্থ, কোচ, ভক্ত-সমর্থক, ধারাভাষ্যকার—সবার সঙ্গে কথা বলা হয়েছে।
বিশ্বকাপ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেছেন ১৩ গোল ও ৮ গোলে অ্যাসিস্ট, যার মধ্যে ২০২২ বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের আগে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—দুটি শিরোপা জিতেছেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে