
ভারত ম্যাচ সামনে রেখে ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তালিকায় ছিলেন গোলরক্ষক সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় ফুটবলার সাকিবের নাম অনেক সাড়া ফেলে দিয়েছিল। তবে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্যা বাফুফে যে দল ঘোষণা করেছে, সেখান থেকে নাম কাটা গেছে সাকিবের।
৩৮ জন থেকে কমিয়ে আজ প্রাথমিক সদস্যের দল ৩০ জনে নামিয়ে আনে বাফুফে। হালনাগাদ করা প্রাথমিক সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন দুই গোলরক্ষক সাকিব আল হাসান ও আনিসুর রহমান। ৩০ জনের প্রাথমিক তালিকায় আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন কাজী তারিক রায়হান, তপু বর্মন ও সাদ উদ্দিনের মতো ফুটবলাররা।
মাঝমাঠে জামাল ভূঁইয়া, সৈয়দ কাজেম শাহ কিরমানি, পাপন সিং, হামজা চৌধুরীদের সঙ্গে থাকছেন দুই সোহেল রানা। আছেন শেখ মোরসালিনও। যার বিরুদ্ধে হয়েছে যৌতুকের অভিযোগে মামলা। আক্রমণভাগে রাকিব হোসেন, পিয়াস আহমেদ নোভাদের সঙ্গে থাকছেন শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিমরা।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। এ বছরের শুরুতে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। তবে শেফিল্ডের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি হামজা। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।
৩০ জনের প্রাথমিক দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে