লিসবনে বেনফিকার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারের পর থেকে আবার আলোচনায় বার্সা কোচ রোনাল্ড কোমানের বিদায়ের প্রসঙ্গটি। গত কদিন ধরেই শোনা যাচ্ছিল কোমানকে সরিয়ে দেওয়ার গুঞ্জন। বার্সা সমর্থকদের চাওয়াও নাকি তেমনটাই। তবে টানা ব্যর্থতার পরও দায়িত্ব ছাড়তে নারাজ কোমান। খেলোয়াড়েরাও তাঁকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন এই ডাচ কোচ।
বেনফিকার বিপক্ষে গতকাল রাতের ম্যাচ পরই কোমানকে সরিয়ে দেওয়া উচিত কি না এমন একটি জরিপ চালায় স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যেখানে ৭৩ শতাংশ সমর্থকই কোমানের সরে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে ভিন্ন কিছু ভাবছেন কোমান। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি অনুভব করছি খেলোয়াড়েরা আমাকে সমর্থন দিচ্ছে। আমি কেবল কাজ দিয়েই জবাব দিতে পারি। বাকিটা আমি জানি না। ক্লাবের ভাবনা সম্পর্কে আমি জানি না।’
এদিকে কোচ সরিয়ে দেওয়াতে কোনো সমাধান দেখছেন না বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংও। কোমানের স্বদেশি এই খেলোয়াড় বলেন, ‘আমি মনে করি না কোচ বদলে ফেলা কোনো সমাধান। আমি কোমানের ব্যাপারে কথা বলতে পারি না। এটা আমার কাজ না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে পরিস্থিতি বদলাতে হবে। কঠিন পরিশ্রম ও ঐক্যবদ্ধ হয়েই আমরা এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি।’
দলের এ বেহাল দশায় দুশ্চিন্তার কথা জানিয়েছেন বার্সার অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও বুসকেটস। তিনি বলেন, ‘আমরা খুবই খারাপ অবস্থায় আছি। এখনো আমাদের কোনো পয়েন্ট নেই। টেবিলে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের ভাবতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা এখন সবার নিচে আছি, কিন্তু আমাদের ইতিবাচক হয়ে ভাবতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে