নেশনস লিগ

আন্তর্জাতিক ফুটবলে এখন ম্যাচের মেলা। ফিফা বিশ্বকাপের বাছাইয়ে এএফসি, কনমেবল এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) লড়াইয়ের মধ্যেই শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। নেশনস লিগের শেষ আটের প্রথম লেগে আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। আরও দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স খেলবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ব্রাজিলের (৫) পর সবচেয়ে বেশি ৪ বার করে ফিফা বিশ্বকাপ জিতেছে ইতালি ও জার্মানি। তাই এই লড়াইটিকেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ধরা হচ্ছে। মিলানের স্যান সিরোতে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ দেখা যাবে সনি টেন ৫ চ্যানেলে।
জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুসংবাদ শুনেছে ইতালি। উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না মাতেও রেতেগুইয়ের। শুধু প্রথম লেগেই নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও খেলা হচ্ছে না দারুণ ফর্মে থাকা আতালান্তার এই স্ট্রাইকারের। এই মৌসুমে ২২ গোল করে সিরি আ’র শীর্ষে রয়েছেন রেতেগুই। তাই তাঁকে না পাওয়াটা ইতালির জন্য বড় একটা ধাক্কাই। জার্মানির বিপক্ষে লড়াইয়ে ইতালির দলের কোচ লুসিয়ানো স্পেলেত্তি বলছেন, ‘কিছুটা চাপে রয়েছি আমি, তবে খুব বেশি চিন্তিত নই।’
এ পর্যন্ত দুই দল ৩৭ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। বেশি ১৫টি মাচ জিতেছে ইতালি। জার্মানরা জিতেছে ৯ বার। বাকি ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আজ কি জিততে পারবে ইতালি। অবশ্য সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ইতালি। এই পাঁচ ম্যাচের একটিতে ড্র, বাকি চারটিতে জিতেছে তারা।
জার্মানিও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তারাও এই পাঁচ ম্যাচের একটিতে ড্র করেছে, জিতেছে বাকি ৪ টিতে। আজকের ম্যাচ নিয়ে জার্মান দলের কোচ হুলিয়ান নাগেলসম্যান বললেন, ‘যদিও দলে কয়েকজন অনুপস্থিত, তারপরও আমরা ভালো একটা দল। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি (কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ধরে) অবশ্যই আমাদের ইতিবাচকভাবে খেলা উচিত।’
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ জার্মানির ডর্টমুন্ডে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে