
বাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।
যদিও ঘর থেকে খুব একটা বের হননি হামজা। সকালে অল্প কিছুক্ষণের জন্য বাড়ির পাশের মাঠে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। দুপুরে প্রায় শ খানেক গরিব-দুঃখীকে আর্থিক সহায়তা করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার। আর্থিক সহায়তা পেয়ে খুশি মনে ফিরেছেন তাঁরা। এ কাজে হামজার সঙ্গে ছিলেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সহায়তা করে হামজা বলেন, ‘তাদের পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।’ এর আগে স্ত্রীও সন্তানদের নিয়ে বাড়ির ছাদ থেকে গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান তিনি, ‘আপনার সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলতে পারি।’
২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে গতকাল দেশে পা রাখেন হামজা। সিলেটে পৌঁছেই তিনি ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। পরিবারের সঙ্গে পুরো দিন কাটিয়ে আজ বিকেলেই হবিগঞ্জ থেকে ঢাকায় রওনা দেবেন এই ফুটবলার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা দেবেন ঢাকার উদ্দেশে। আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে