ইন্টার মায়ামিতে আসার পরই দারুণ ছন্দে লিওনেল মেসি। মার্কিন মুলুকে গত ১৪ মাসে একের পর এক রেকর্ড গড়েছেন। পেয়েছেন পুরস্কারও। এবার মেসিদের হাতছানি দিচ্ছে অন্য এক রেকর্ড।
মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা এখন ইন্টার মায়ামির সামনে। ইস্টার্ন কনফারেন্সে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়া নিউ ইংল্যান্ডের বিপক্ষেই এবার মাঠে নামতে হবে মেসিদের। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচ। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামেই ম্যাচটি খেলবে মায়ামি।
ইন্টার মায়ামি এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচটা নিজেদের মাঠে খেলেনি। বাংলাদেশ সময় গত রাতে মায়ামি-টরন্টো ম্যাচটি হয়েছে বিএমও ফিল্ড স্টেডিয়ামে। মায়ামির শুরুর একাদশে এবার রাখা হয়নি মেসিকে। মায়ামি-টরন্টো ২ দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
গোলের জন্য হাঁসফাঁস করতে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামায় মেসিকে। ৬১ মিনিটে রবার্ট টেলরের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবু গোলমুখ খুলতে পারছিল না মায়ামি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বুঝি গোলশূন্য ড্রয়ে। তাতে এত কাছাকাছি এসে রেকর্ড গড়ার আক্ষেপটা থেকে যেত মায়ামির। সেখানেই ম্যাজিক দলটির। অতিরিক্ত সময়ের তিন মিনিটে লুইস সুয়ারেজের ক্রস প্রথমে রিসিভ করেন লিওনার্দো কাম্পানা। পরে কাম্পানা বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন। মায়ামি জিতেছে ১-০ গোলে।
ইন্টার মায়ামি গত বছর লিগস কাপ জিতেছিল মেসির জাদুতেই। দলটির ইতিহাসে সেটিই প্রথম কোনো মেজর শিরোপা। এবার মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড পুরস্কার। এবারের এমএলএসে ১৮ ম্যাচে করেছেন ১৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে