সৌদি প্রো লিগের এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচে জিততে পারেনি আল নাসর, যার একটিতে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল রোনালদোর হ্যাটট্রিকে মৌসুমের প্রথম জয়টাই বিশাল ব্যবধানে পেয়েছে আল নাসর। দলের এমন জয়ে ভীষণ উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে গতকাল আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ফতেহ। ২৭ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। এই গোল করতে তাঁকে অ্যাসিস্ট করেছেন রোনালদো। এরই ধারাবাহিকতায় ৩৮ মিনিটে গোল করেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। এরপর ৫৫ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। আর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে হ্যাটট্রিক করেন রোনালদো। রোনালদোর গোলে সতীর্থরাও আইকনিক ‘সিউ’ উদ্যাপন করেছেন। আল নাসর ৫-০ গোলের জয় পেয়েছে আল ফতেহর বিপক্ষে।
আল নাসরের বড় জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। একই সঙ্গে তিনি সৌদি ফুটবল লিগের উজ্জ্বল ভবিষ্যতের কথাও উল্লেখ করেছেন। যেখানে করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজের মতো তারকারা খেলবেন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে। সৌদি স্পোর্টস কোম্পানি চ্যানেলকে ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘সৌদি আরবে আমার আনন্দের নেই কোনো সীমা। সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হবে বলে আমার বিশ্বাস। গত বছরই আমি তা বলেছিলাম। বিশ্বের অনেক প্রতিভাবান ফুটবলার এখানে খেলতে আসছে। সৌদি আরবের আতিথেয়তায় আমি মুগ্ধ। তাতে সৌদি ফুটবলে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা পাই।’
সামাজিক মাধ্যমেও নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন রোনালদো। নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দলীয় প্রচেষ্টা দারুণ ছিল। আল নাসর এগিয়ে চলো।’ এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ২৩ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছেন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে