ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে যেন একটু ঝামেলায় পড়লেন টিম কাহিল। সামাজিক মাধ্যমে বিদ্রুপ করা হচ্ছে সাবেক এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়ে।
আসন্ন কাতার বিশ্বকাপে গতকাল বিভিন্ন দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কাহিল। তাঁর মতে, অস্ট্রেলিয়া এবার দ্বিতীয় রাউন্ডে উঠবে এবং আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোতে যাবে অস্ট্রেলিয়ানরা। অথচ বিশ্বকাপে সর্বশেষ অস্ট্রেলিয়া জিতেছে ২০১০ সালের গ্রুপ পর্বে। আর এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে ফ্রান্স, ডেনমার্কের মতো কঠিন প্রতিপক্ষ। অন্যদিকে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।
কাহিলের এই ভবিষ্যদ্বাণী অনেকের কাছে উদ্ভট লেগেছে। টুইটারে একজন লিখেছেন, ‘তিনি কী বলতে চাইছেন, অস্ট্রেলিয়া হারাবে আর্জেন্টিনাকে? অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে ভবিষ্যদ্বাণী এটি।’
এ ছাড়া আরও অনেকে কাহিলকে নিয়ে নানা রকম মজা করেছেন। কেউ একজন লিখেছেন, ‘মাদককে না বলুন।’ আরেকজন লিখেছেন, ‘তিনি আসলেই বেশি উত্তেজিত।’
অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৩ ম্যাচ খেলে কাহিল করেছেন ৪৯ গোল, ৫ গোলে করেছেন অ্যাসিস্ট। সকারুদের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন সাবেক এই মিডফিল্ডার।
এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর ৩০ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সকারুরা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে