
হামজা দেওয়ান চৌধুরী পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা। মুগ্ধ করা হামজা এরই মধ্যে ফিরেছেন ইংল্যান্ডে। কিন্তু তাঁকে নিয়ে আলোচনা চলছেই।
হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই বাজারমূল্যে দাম বেড়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের। কুয়েত, উত্তর কোরিয়া ও ভারতের চেয়েও বাংলাদেশ ফুটবল দলের মূল্য বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দলের বাজারমূল্য এখন ৭৭ লাখ ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০ কোটি টাকা।
ফুটবল খেলে মার্কেট ভ্যালুর এ তালিকায় বাংলাদেশ আছে ১২২ নম্বরে। ভারত আছে ১৩৪ নম্বরে। ভারতের ফুটবল দলের বাজারমূল্য ৫১ লাখ ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৫ কোটি টাকা। যদিও ফিফার র্যাঙ্কিংয়ে ভারত ১২৬তম, বাংলাদেশ ১৮৫তম। বাংলাদেশের চেয়ে ৫০ ধাপের বেশি এগিয়ে তারা।
মূলত হামজা যোগ দেওয়ার পর বাজারমূল্যে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। শুধু হামজার বাজারমূল্যই ৪৫ লাখ ইউরো। এই মিডফিল্ডারের দামই ভারতের পুরো দলের প্রায় কাছাকাছি।
জাতীয় ফুটবল দলের মধ্যে সবচেয়ে বাজারমূল্য বেশি ইংল্যান্ডের। তাদের ছেলেদের ফুটবল দলের বাজারমূল্য ১.২৬ বিলিয়ন ইউরো। শীর্ষ তিন দলই ইউরোপের। দুই নম্বরে থাকা ফ্রান্সের বাজারমূল্য ১.২০ বিলিয়ন ইউরো। ১.১৬ বিলিয়ন ইউরো স্পেন ফুটবল দলের বাজারমূল্য। ব্রাজিল আছে ৫ ও ৭ নম্বরে আছে আর্জেন্টিনা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে