২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়েই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের ২০ বছরের গল্পটা ব্রাজিলিয়ানদের জন্য ভীষণ হতাশার। পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট রাউন্ডে হেরেছে ব্রাজিল। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে, আরেকবার সেমিফাইনালে।
ফ্রাংকফুর্টে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টারে মুখোমুখি হয় ব্রাজিল-ফ্রান্স। থিয়েরি অঁরির একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ফ্রান্স। এরপর ২০১০ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। পোর্ট এলিজাবেথে রবিনহোর গোলে ব্রাজিলিয়ানরা এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে জোড়া গোল করে সেলেসাওদের হাসি কেড়ে নেন ওয়েসলি স্নেইডার।
২০১৪ তে ঘরের মাঠে আসে সেই দুঃস্বপ্নের রাত। বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় জার্মানির। জার্মানদের বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয় স্বাগতিকেরা। জার্মানির হয়ে জোড়া গোল করেছিলেন টনি ক্রুস ও আন্দ্রে স্কার্ল। ব্রাজিলের একমাত্র গোলটি ৯০ মিনিটের সময় করেছিলেন অস্কার।
২০১৮ বিশ্বকাপে কাজানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ফার্নান্দিনহো। ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে বেলজিয়ানদের ২-০ গোলে এগিয়ে দেন। ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছিল ব্রাজিল। সেলেসাওরা হেরে যায় ২-১ গোলে।আর গতকাল এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মূল খেলা ১-১ গোলে ড্র হয়। মার্কিনিওসের শট করা গোল বারে লাগলে হতাশায় পোড়ে পুরো ব্রাজিল ডাগআউট। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ক্রোয়াটরা। যে ম্যাচে ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ ছিলেন ‘দুর্ভেদ্য দেয়াল।’


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে