আর্জেন্টিনার শিরোপা জয়ের পর থেকেই খবরের শিরোনাম হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে আলাপ-আলোচনা অবিরাম চলছেই। এবার স্কটল্যান্ডের গ্রায়েম সুনেস সমালোচনা করলেন মার্তিনেজকে নিয়ে। স্কটিশ কিংবদন্তির মতে, মার্তিনেজের কর্মকাণ্ডে পুরো আর্জেন্টিনা লজ্জিত হয়েছে।
লুসাইলে গত রোববার ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স।টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছেন। গোল্ডেন গ্লাভসের পুরষ্কার জেতার পর তা গোপানাঙ্গের কাছে ধরে উদযাপন করেন তিনি।
মার্তিনেজের এই উদযাপন ‘বাড়াবাড়ি’ মনে হয়েছে সুনেসের কাছে। স্কটিশ কিংবদন্তি বলেন, ‘পেনাল্টি শ্যুটআউটের সময় থেকেই মার্তিনেজের আচরণ নিয়ে সমালোচনা চলছে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মজা সহ্য করা যায়। কিন্তু টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার পর সে বাজে অঙ্গভঙ্গি দেখিয়েছে। অনেকে কি তার এই উদযাপনে মজার কিছু খুঁজে পাচ্ছে? মার্তিনেজ নিজেকে ও তার দেশকে লজ্জিত করেছে।’
এছাড়াও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানাভাবে উপহাস করেছিলেন মার্তিনেজ। দেশে ফেরার পর গত মঙ্গলবার ছাদখোলা বাসে বুয়েনস এইরেসে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্যাপন করার সময় আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে দেখা যায় একটি পুতুল । পুতুলটিতে কিলিয়ান এমবাপ্পের মুখোশ পরানো ছিল আর দিনটি ছিল ফরাসি তারকা ফুটবলারের ২৪তম জন্মদিন। মার্তিনেজের এই উদ্যাপনের ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। মার্তিনেজকে সবচেয়ে ঘৃণিত ফুটবলার বলেছিলেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে