‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও।
ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি।
রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’
এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে