কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। গোল করা, অ্যাসিস্ট-সবদিকেই সমান তালে পারফর্ম করছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তাতে যেন মেসির ৮ বছর আগের পারফরম্যান্সের স্মৃতি ঘুরেফিরে আসছে অনেক ভক্তসমর্থকদের মনে।
২০১৪ বিশ্বকাপে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে পেয়েছিলেন গোল্ডেন বলের পুরষ্কার। এই ৪ গোলই মেসি করেছিলেন গ্রুপ পর্বে। বসনিয়া ও ইরানের বিপক্ষে ১টি করে গোল এবং নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এক গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
এবারের ২০২২ বিশ্বকাপে মেসি এরই মধ্যে ৪ গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে আছেন। দুটি করে গোল করেছেন গ্রুপ পর্বে এবং নকআউট রাউন্ডে। গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টিতে এক গোল করেন। আর মেক্সিকোর বিপক্ষে একটি করে গোল এবং অ্যাসিস্ট করেছিলেন। এরপর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন এক গোল। আর গতকাল শেষ আটে নেদারল্যান্ডসের বিপক্ষে ১ গোল করেছিলেন এবং অ্যাসিস্ট করেছিলেন ১ গোলে।
২০১৪ বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জিতলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আকাশী-নীলদের। এবারের বিশ্বকাপেও এমন কিছু ঘটবে কি না তার উত্তর হয়তো সময় বলে দেবে। চ্যাম্পিয়ন হতে হলে মেসিদের জিততে হবে দুই ম্যাচ। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়াটরা গত বিশ্বকাপের রানারআপ।
আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত ১৭০ ম্যাচ খেলে করেছেন ৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৪ গোলে। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে করলেন ১০ গোল, ৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এবারের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকেও বিভিন্ন রেকর্ডে ছাড়িয়ে গেছেন মেসি। ম্যারাডোনা বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৮ গোল এবং ৮ অ্যাসিস্ট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে