চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে