
জামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী থাকায় বেশিরভাগ প্রশ্নই করা হয়েছে তাঁকে নিয়ে। হামজার অন্তর্ভুক্তি দল হিসেবে বাংলাদেশের শক্তিমত্তাকে যে বাড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ভারতও অবসর ভাঙিয়ে ফিরিয়েছে তাদের সুনীল ছেত্রী। ডি বক্সের সামনে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ৯৪ গোল করা এই তারকা ফুটবলার।
তাই আগ্রহের কেন্দ্রটা হামজার সঙ্গে ছেত্রীর লড়াই নিয়ে। যদিও জামাল জানালেন, দুজনকে একপাল্লায় মাপা যাবে না। কারণ হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সুনীলের সঙ্গে হামজার তুলনা হয় না। সুনীল খুব ভালো খেলোয়াড়। দেশের হয়ে দারুণ খেলেছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’
হামজাকে নিয়ে জামাল আরও বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্যান্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, তখন গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার।’
আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কালই শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে