শিষ্যকে ছাড়তে কোনো ইচ্ছাই নেই গুরুর। কিন্তু নতুন চ্যালেঞ্জের খোঁজে বার্সেলোনায় যেতে চান ইলকাই গুন্দোয়ান। বাধ্য হয়ে তাই ট্রেবল বিজয়ী অধিনায়ককে ছাড়তে হচ্ছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে। ফ্রিতেই গুরুর সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন জার্মান তারকা।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল মৌসুম শেষে বার্সায় যাবেন গুন্দোয়ান। সেটা এবার সত্যি হতে যাচ্ছে। যদিও দলবদলের নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি কোনো পক্ষই। আনুষ্ঠানিকভাবে জানতে একটু সময় লাগলেও এটা নিশ্চিত আগামী মৌসুম থেকে কাতালান ক্লাবের মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
রোমানোর তথ্যমতে, বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গুন্দোয়ান। শর্তে এক বছর আরও চুক্তি বাড়িয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ, ২০২৫ সাল পর্যন্ত তিনি দলের হয়ে তো খেলবেনই, সঙ্গে চাইলে আরও এক বছর খেলতে পারবেন। শিষ্য যাবেন ভেবেই তাঁর বিকল্প হিসেবে চেলসির মাত্তেও কোভাচিচকে কিনেছেন গার্দিওলা।
২০১৬ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২৭৫ কোটি টাকায় যোগ দিয়েছিলেন গুন্দোয়ান। ইতিহাদের ক্লাবে সাত বছর কাটিয়ে ১৪টি শিরোপা জিতেছেন। সবশেষ মৌসুমে ট্রেবল জিতে নিজের নামও অক্ষয় করে রেখেছেন ৩২ বছর বয়সী তারকা। ক্লাব ইতিহাসে একটি জায়গায় তাঁর নাম কখনো মুছে দেওয়া যাবে না। সেটি হচ্ছে অধিনায়ক হিসেবে ট্রেবল বিজয়ের। তাঁর নেতৃত্বেই যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ট্রেবল জিতেছে সিটিজেনরা। যাওয়ার আগে দলের হয়ে ৩০৪ ম্যাচে ৬০ গোল করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৭ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৩১ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে