২০২২ ফুটবল বিশ্বকাপে বেশ আলোড়ন তুলেছিলেন ইভানা নোল। কাতার বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যানের’ তকমাও পেয়েছিলেন। জনপ্রিয় এই মডেলের সঙ্গে এবার ঘুরতে গেছেন আর্লিং হালান্ড।
স্পেনের ইবিজায় হালান্ড বেড়াতে গেছেন হালান্ড। প্লায়া সোলেইল বিচ ক্লাবে গতকাল সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানার সঙ্গে ছবি তুলেছেন নরওয়ের এই স্ট্রাইকার। দুজনের যুগলবন্দী ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ক্রোয়াট এই মডেল।
ক্রোয়েশিয়ার পতাকার আদলে পোশাক পরে প্রায়ই খেলা দেখতে আসতেন ইভানা। কাতারে আসার পর ইনস্টাগ্রামে হুহু করে অনুসারী সংখ্যা বাড়তে থাকে ইভানার। প্রতিদিন গড়ে ২ লাখের বেশি মানুষ অনুসরণ করতে থাকেন ইবানাকে। মাঠে উপস্থিত দর্শকেরা তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। ডজনখানেক বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন ক্রোয়েশিয়ার সাবেক বিশ্বসুন্দরী ও ইনস্টাগ্রাম মডেল।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন হালান্ড। ম্যান সিটিতে এসেই রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগে এক মৌসুমে তা সর্বোচ্চ গোল। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-ম্যান সিটির মতো ক্যারিয়ারেও প্রথমবার ট্রেবল জেতেন হালান্ড।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৫ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪০ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে