অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই

এএফসি অনূর্ধ্ব -২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচ হবে লাওসে। ২-১০ আগস্ট হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।
বাংলাদেশের গ্রুপসহ আট গ্রুপে ভাগ করা হয়েছে ৩৩ দলকে। একটি গ্রুপে রয়েছে পাঁচ দল। বাকি গ্রুপগুলোতে চারটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। এ ছাড়া টিকিট পাবে সেরা তিন রানার্সআপ দলও। আগামী বছর থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব।
বাছাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। নারী র্যাঙ্কিংয়ের ১০৭ নম্বরে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৩৩। পরের ম্যাচে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের (১৫৯) মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কখনোই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। গত আসরের বাছাইপর্ব নিজেদের মাঠে আয়োজন করলেও হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে