ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের পাঁচ দিন হতে চললেও এখনো চলছে লিওনেল মেসির বন্দনা। বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার দেখা তো মেসি পেলেন এই কাতার বিশ্বকাপেই। সামাজিক মাধ্যমের প্রশংসার পাশাপাশি বিভিন্নভাবে সম্মানিত হচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার আর্জেন্টিনার দেওয়ালে আঁকা হয়েছে মেসির ম্যুরাল।
মেসির ম্যুরাল আঁকা হয়েছে আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের দেওয়ালে। অঙ্কিত সেই ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরছেন মেসি। পেছনে উল্লাস করছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮টিতে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচূড়ে দিয়েছেন কিংবদন্তিদের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে