
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা। একই সঙ্গে নিজেদের চাওয়া, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখা হিন্দ বিনত হামাদ আল থানির কাছে।
২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে গিয়ে সবকিছু স্বপ্নের মতো লেগেছিল আফঈদা ও রিপার কাছে। গতকাল ফরেন সার্ভিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা নিয়ে আফঈদা বলেন, ‘আসলে বলে বোঝানোর মতো না। (লিওনেল) মেসি যখন টুক টুক করে হেঁটে বিশ্বকাপটা তুলে ধরেছিল, সেই মুহূর্তটা চোখে ভাসছিল। স্বপ্নের মতো লাগছিল সব।’
ক্রিকেট-ফুটবল বাদেও অন্যান্য খেলার কথা কাতার ফাউন্ডেশনের কাছে তুলে ধরেছেন আফঈদা। চোটে পড়লে পুনর্বাসনপ্রক্রিয়ার সময় খুব বেশি সুযোগ-সুবিধা পান না বাংলাদেশের ক্রীড়াবিদেরা। রিপা বলেন, ‘আমরা যখন চোটে পড়ি, তখন খুব বেশি সুযোগ-সুবিধা পাই না। কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমাদের আশ্বাস দিয়েছেন সব ধরনের সহযোগিতা করার।’
ফুটবলের মতো জনপ্রিয় না হলেও ক্রিকেটে পা বাড়াতে চায় কাতার। শারমিন বলেন, ‘আমাদের কথা শুনে তারা ক্রিকেট নিয়ে আগ্রহী হয়ে ওঠে। শেখা হিন্দ বলেছেন, তাঁরাও ক্রিকেট শুরু করবেন।’
কাতার যেভাবে আতিথেয়তা দিয়েছে, তাতে বেশ খুশি সুমাইয়া, ‘আমাদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সেটি বলে প্রকাশ করা যাবে না। আমরা এই সফর নিয়ে অনেক বেশি খুশি।’
আর্থনা সম্মেলনে যোগ দিতে ২১ এপ্রিল চার ক্রীড়াবিদকে নিয়েও কাতারে যান প্রধান উপদেষ্টা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে