প্লে-অফে স্কটল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। অপেক্ষা ছিল কেবল ওয়েলসকে হারানোর। তবে শেষ পর্যন্ত সেই আশাটা পূরণ হচ্ছে না তাদের। প্লে অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে হেরেই গেল ইউক্রেন। ১-০ গোলের এই হারে শেষ গেছে দেশটির বিশ্বকাপ খেলার স্বপ্ন।
বিশ্বকাপের যাওয়ার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে ইউক্রেন। আক্রমণ ও সুযোগ তৈরিতেও প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল তারা। ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ২২টি শট নিয়ে গোলের দেখা পায়নি ইউক্রেন। ৩৪ মিনিটে ইয়ারমোলেঙ্কোর আত্মঘাতী গোলের সুবাদে ইউক্রেনকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলা স্বপ্নপূরণ করে ওয়েলস। এই জয়ে ১৯৫৮ সালের পর বিশ্বকাপের টিকিট পেল ওয়েলস।
এই ম্যাচে ওয়েলশের জয়ের নায়ক গোলরক্ষক ওয়েইন হেনেসেই। ইউক্রেনের ৯টি শট ঠেকিয়েছেন তিনি। যা কি না ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে গোল না করেও কোনো দলের সর্বোচ্চ লক্ষ্যে শট।
ম্যাচের পর দুই পক্ষই ভেসেছে কান্নায়। ওয়েলস শিবিরে কান্না ছিল ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার আর ইউক্রেনীয়দের কান্না ছিল এত কাছে গিয়েও বিশ্বকাপে যেতে না পারার। বিশ্বকাপে খেলে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে একটু হাসি ফিরিয়ে দিতে চেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সে আশা আর পূরণ হলো না।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে