‘আত্মবিশ্বাস’ থাকলে নাকি শুয়ে-বসেও গোল করা যায়! রাকিব হোসেনের ক্ষেত্রে কথাটা এখন যেন খুব সত্য। সাফে আগের ম্যাচে তাঁর গোলে মালদ্বীপের বিপক্ষে সমতায় ফিরেছিল বাংলাদেশ দল। আজ ভুটানের বিপক্ষে রাকিব করলেন তাঁর ক্যারিয়ারের সম্ভবত সেরা গোলটাও।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে, যার শেষটি রাকিবের। দুরূহ কোণ থেকে তার ‘জিরো অ্যাঙ্গেল’ গোলটা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ভুটানকে।
ম্যাচের ৩৩ মিনিটেই গোলের দেখা পেতে পারতেন রাকিব। ভুটান গোলরক্ষককে একা পেয়েও অল্পের জন্য বল ঠেলতে পারেননি জালে। এর তিন মিনিট পরেই করেছেন মনে রাখার মতো এক গোল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হার মানিয়ে বক্সে ঢুকে পড়েন রাকিব। তাঁর কাছে এবার হার মানেন ভুটানের গোলরক্ষকও। তবে ডান পোস্ট দিয়ে গোল করার জন্য খুবই অল্প জায়গা ছিল রাকিবের। এর পরও জিরো অ্যাঙ্গেলে শট নিয়েছেন আর তাতেই চোখ ধাঁধানো এক গোল।
ম্যাচের পর রাকিবের এই গোলের আলাদাভাবে প্রশংসা করেছেন ভুটান কোচ পেমা দর্জি। ভুটান কোচ বলেছেন, ‘ম্যাচের তৃতীয় গোলটা ছিল দারুণ। এটা জিরো অ্যাঙ্গেল থেকে গোল হয়েছে। সৌভাগ্যবশত বলটা পোস্টে লেগে ঢুকে গেছে।’
রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছেন বলে মন্তব্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার, ‘রাকিব এখন অন্য উচ্চতায় চলে গেছে। তার শারীরিক সক্ষমতা অন্য খেলোয়াড়দের তুলনায় অসাধারণ। রাকিব আর মোরসালিন আজ দলকে অনেক দিয়েছে। তবে বাকিরাও কিন্তু দারুণ খেলেছে।’
১৪ বছর পর সেমিতে উঠলেও সেখানেই থেমে যেতে চান না রাকিব। চান দলকে ফাইনালেও নিতে, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এই জয়টা দরকার ছিল। খুব করে দরকার ছিল। খেলোয়াড়েরা সবাই একত্রে চেষ্টা করছে। মাঠে সবাই পরিশ্রম করছে। সবার পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। তবে এখনো কাজ বাকি। সেমির ম্যাচ কঠিন হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে