
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ৪ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচে সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। আর্সেনালের কমপক্ষে পাঁচটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন তিনি। সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির ১-০ গোলে জয়ের কৃতিত্ব দেম্বেলের চেয়ে স্বাভাবিকভাবেই দোন্নারুম্মার বেশি। ম্যাচ শেষে দলটির কোচ লুইস এনরিকে বলেন, ‘১৪ থেকে ১৫ ফুটবলারের কাজকে আলাদাভাবে দেখতে চাই। অবশ্যই সেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা ভালো খেলে। সেট পিসে দক্ষ দলের বিপক্ষে খেলতে হলে আপনার দলে একজন দানবের দরকার।’
এমিরটেস স্টেডিয়ামে গত রাতে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা যেভাবে অতিমানব হয়ে উঠেছেন, সেটার প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লিয়ান্দ্রো ট্রোসার্ড-এই দুই ফুটবলারের নিশ্চিত গোল এক হাত দিয়ে ঠেকিয়েছেন দোন্নারুম্মা। পিএসজি গোলরক্ষককে নিয়ে আর্তেতা বলেন, ‘লিভারপুল ও ভিলার বিপক্ষেও এমন সেভ করেছিল সে (দোন্নারুম্মা)। চ্যাম্পিয়নস লিগে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস। প্রথমে রাইসের ফ্রি কিক রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে এমিরেটস স্টেডিয়ামে তখন উৎসব শুরু। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, মেরিনো হেড দেওয়ার আগে অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। ৭ মে ১-০ গোলে এগিয়ে থেকে পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে আর্সেনালের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় ১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে