চিলি—নামটি আর্জেন্টিনার জন্য অনেকটা দুঃস্বপ্নের মতন। লিওনেল মেসিদের স্বপ্নভঙ্গের তীব্র যন্ত্রণার স্মৃতি জড়িয়ে আছে এই দলটির সঙ্গে। দুঃসহ সেই সময় অতিক্রম করে আগামীকাল চিলির বিপক্ষে মাঠে নামছে লা আলবিসেলেস্তেরা।
‘এ’ গ্রুপে কানাডার বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে কোপা আমেরিকার শুরুটা দারুণভাবেই করেছে আর্জেন্টিনা। তবে চিলির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে লিওনেল স্কালোনির শিষ্যদের। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিলি ও আর্জেন্টিনা।
২০১৫ ও ২০১৬—কোপায় চিলির বিপক্ষে টানা দুই ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার। তারপর জল অনেক দূর গড়িয়েছে। আর্জেন্টিনা এখন শুধু মহাদেশীয় চ্যাম্পিয়ন নয়, বিশ্ব চ্যাম্পিয়নও। অবশ্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অতীতের কথা ভুলে যেতে বলছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘২০১৬ সালের ফাইনালের কোনো কিছুই এখন আর অবশিষ্ট নাই, আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই।’
তবে চিলির বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘আমরা জানতাম, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা কঠিন গ্রুপে। এখন অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের মুখোমুখি হতে হবে। রিকার্ডো গার্সিয়ার আগমন (চিলিকে) অনেকটাই বদলে দিয়েছে।’
কোপা আমেরিকায় আর্জেন্টিনার বেশ পুরোনো প্রতিদ্বন্দ্বী চিলি। মুখোমুখি ৩০ বারের লড়াইয়ে এখন পর্যন্ত অপরাজিত বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগের দুই কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী দুই ম্যাচে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে