ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালোর মৃত্যুর এখনো তিন দিন পার হয়নি। এবার আরেক কিংবদন্তিকে হারাল ফুটবল বিশ্ব। ৭৮ বছর বয়সে মারা গেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
বেকেনবাওয়ার মৃত্যুর খবর গতকাল তাঁর পরিবার নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি, স্বামী এবং পিতা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার গতকাল রোববার ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছেন। আমরা অনুরোধ করছি, আপনারা নীরবে শোক করতে পারবেন। তবে কোনো ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন।’
২০১৫ সালে তাঁর পুত্র স্টিফেন মারা যাওয়ার পর থেকেই ধীরে ধীরে বেকেনবাওয়ারের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এরপর থেকেই পারকিনসনস, ডিমেনশিয়া ভুগছিলেন তিনি। সেই সঙ্গে জার্মান ডিফেন্ডার হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের সঙ্গেও লড়ছিলেন। গত কয়েক মাসে ‘কাইজার’ খ্যাত কিংবদন্তির স্বাস্থ্য অবনতির দিকে গেলে তাঁকে মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডার অধিনায়ক ও কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জেতা খেলোয়াড়। পরে ২০১৮ সালে তাঁর এই কীর্তিতে ভাগ বসিয়েছেন দিদিয়ের দেশম। আর সব মিলিয়ে যে তিন জন ফুটবলার খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন তাঁদের একজন ছিলেন তিনি। একই ভূমিকায় বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো গত ৫ জানুয়ারি মারা যান।
পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে খেলোয়াড় এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। দুইবার জিতেছেন ব্যালন ডি অরও। জার্মানির হয়ে ১০৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। আর বায়ার্ন মিউনিখের হয়ে ৪২৭ ম্যাচে ৬০ গোল করেছেন কিংবদন্তি এই ডিফেন্ডার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে