সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। আজ থিম্পুতে নির্ধারিত সময়ের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। এরপর পেনাল্টি শুটে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সাইফুল বারী টিটুর দল। সোমবার একই মাঠে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ দিন ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানও সুযোগ খুঁজতে থাকে। ম্যাচের ৩২তম মিনিটে তারা কাঙ্ক্ষিত সাফল্যও পেয়ে যায়। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতায় গোল উদ্যাপন করেন পাকিস্তানের শাহাব আহমেদ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে ফয়সালরা। তাতেও গোল হজম ঠেকাতে পারেনি। ৬২তম মিনিটে ডি বক্সে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পটকিক থেকে গোল করে পাকিস্তানের ব্যবধান দ্বিগুণ করেন আবদুল রেহমান। দুই গোল হজম করেও আশা ছাড়েনি বাংলাদেশ।
খানিকটা খোলস ছেড়ে আক্রমণের ধার বাড়ায়। এমন কৌশলই তাদের ম্যাচে ফেরায়। ৭৪তম গোল করেন মিঠু চৌধুরী। তাতেই নতুন করে স্বপ্ন বোনে বাংলাদেশ। এরপর যোগ করা মিনিটে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক দারুণ এক শটে দলকে সমতায় ফেরান। স্কোরলাইন ২-২ হওয়ায় অনুমিতভাবেই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। শুরুতে দুই দলই পাঁচটি করে শট নিয়ে সমান পাঁচটি করে গোল আদায় করে নেয়।
এরপর সাডেন ডেথে যায় ম্যাচ। দ্বিতীয় দফায় আবার নতুন করে শট নেওয়া শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। সেখানে পাকিস্তানের আট নম্বর শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার নাহিদুল ইসলাম। যার সুবাদে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখায় বাংলাদেশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে