আজ রাতে এক বিন্দুতে মিলে গেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজ নিজ প্রতিপক্ষের কাছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী হেরে গেছে। দুই ম্যানচেস্টারের হারের রাতে বড় জয় পেয়েছে আর্সেনাল।
দিন তিনেক আগে নিউক্যাসলের কাছে হেরে কারাবো কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ক্ষত নিয়ে উলভসের বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমেছিল সিটিজেনরা। তবে সেই ধাক্কা সামলে উঠতে পারেনি পেপ গার্দিওলার দল। আজ ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। হারলেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে শীর্ষে আছে সিটি।
ম্যাচের ১৩ মিনিটে রুবেন দিয়াসে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সিটি। ৫৮ মিনিটে সেই গোল শোধ দেন হুলিয়ান আলভারেস। তবে ৮ মিনিট পর আবারও উলভস সমর্থকদের উল্লাসে ভাসান হাং হি-চান। সেই ধাক্কা কাটিয়ে আর সমতায় ফিরতে পারেনি সিটি। লিগে বরণ করে মৌসুমের প্রথম হার।
একই রাতে ঘরের ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও। ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের গোলে পিছিয়ে পড়া রেড ডেভিলরা আর সমতায় ফিরতে পারেনি। তবে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে ৪-০ গোলে জয় পেয়েছে গানাররা। সিটির সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মিকেল আর্তেতার দল।
ম্যাচের ১৭ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪ ও ৫৩ মিনিটে পেনাল্টি থেকে পরের গোল দুটি করেন মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। যোগ করা তৃতীয় মিনিটে গানারদের শেষ গোলটি করেন বেন হোয়াইট।
গতকাল লিগের আরেক ম্যাচে ঘরের মাঠ ভিলা পার্কে ওলি ওয়াটকিন্সের হ্যাটট্রিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ডকে। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন আনসু ফাতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে