লুসাইলে গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টিতে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তবে এই গোল নিয়ে প্রচণ্ড হতাশা ব্যক্ত করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
গতকাল লুসাইলে ম্যাচের ৩২ মিনিটের সময়ের ঘটনা। কাউন্টার অ্যাটাক থেকে ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে একা পেয়ে যান হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে তাঁকে ফাউল করে বসেন লিভাকোভিচ। ক্রোয়াট গোলরক্ষককে হলুদ কার্ড দেখান দানিয়েলি ওরসাতো। আর্জেন্টিনা পেয়ে যায় পেনাল্টি। রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে হলুদ কার্ড পেয়ে যান ক্রোয়াট ডিফেন্ডার মাতেও কোভাচিচ।
ওরসাতোর এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন দালিচ। ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘প্রথম গোলটা খুবই সন্দেহজনক। প্রথমে মনে হচ্ছিল কর্ণার হবে। আমাদের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে তেমনটাই মনে হচ্ছিল। তারপর হলো পেনাল্টি। ব্যাপারটা খুব সহজ ও সস্তা হয়ে গিয়েছিল।’
গতকাল ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফাইনালে চলে যায় আর্জেন্টিনা। মেসি ১ গোল করেন আর আলভারেজ করেন ২ গোল। যেখানে আলভারেজের এক গোলে অ্যাসিস্ট করেছিলেন মেসি। একই সঙ্গে রাশিয়া বিশ্বকাপের প্রতিশোধও নেয় আর্জেন্টিনা। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে