
এল ক্লাসিকোউ উত্তাপ, উন্মাদনা আর রোমাঞ্চ না থাকলে হয় নাকি। সবকিছু মিলিয়ে ফাইনালটা হলো ফাইনালের মতো করেই। পাঁচ গোলের এই থ্রিলারে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ম্যাচের আগে রেফারি নিয়ে কম বিতর্ক হয়নি। ম্যাচের পরেও থাকল সেই বিতর্কের রেশ। রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত সময়ের শেষ দিকে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। যদিও মাঠে নয়, ডাগআউটে ছিলেন তিনি। তবে ততক্ষণে রিয়াল ম্যাচ থেকে পুরোই ছিটকে গেছে। অথচ কী দারুণভাবেই না ঘুরে দাঁড়িয়েছিল তারা।
এর আগে সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে প্রথমার্ধজুড়ে আধিপত্য চলে বার্সেলোনার। ২৮ মিনিটে এগিয়েও যায় তারা। লামিনে ইয়ামালের পাস থেকে অসাধারণ এক গোল আদায় করে নেন পেদ্রি। বিরতির আগ দিয়ে একবার করে জাল ও পেনাল্টির দেখা পেয়েছিল রিয়াল। কিন্তু দুটোই বাতিল হয় অফসাইডের কারণে।
তবু সমতায় ফেরার জন্য পাল্টা আক্রমণে আরও মরিয়া হয়ে ওঠে রিয়াল। প্রথম একাদশে কিলিয়ান এমবাপ্পের না থাকাটা বিস্ময়ের হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর জায়গায় তাঁকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। তাতে যেন গতি ফেরে রিয়ালের আক্রমণে।
৭০ মিনিটে ফ্রি-কিক থেকে মানবদেয়ালের পাশ কাটিয়ে দুর্দান্ত এক শটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। তাঁর শটটি পোস্ট ঘেঁষে পরে আশ্রয় নেয় জালে। ৭৭ মিনিটে অরেলিয়ে চুয়োমেনির গোলে এগিয়ে যায় রিয়াল। আর্দা গুলেরের কর্নার থেকে হেডে জাল কাঁপান চুয়োমেনি। তবে সেই লিড ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি আনচেলত্তির দল। ৮৪ মিনিটে সমতায় ফেরে বার্সা। ইয়ামালের পাস থেকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে বোকা বানিয়ে বল জালে পাঠান ফেরান তোরেস।
ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় বার্সা। কিন্তু ভিএআরে দেখা যায় রাউল আসেনসিওর কোনো আঘাত ছাড়াই ডি বক্সে পড়ে যান রাফিনিয়া। তাই রেফারিও সিদ্ধান্তে বদল আনেন।
ম্যাচ অতিরিক্ত সময় গড়ানোর পর রিয়ালকে বেশি আক্রমণাত্মক দেখা যায়। কিন্তু শেষ পর্যন্ত চড়া মাশুল দিতে হলো লুকা মদ্রিচকে। ১১৬ মিনিটে তাঁর ভুল পাসে বল পেয়ে যান জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে জয়সূচক গোল করে আলো কেড়ে নেন এই ডিফেন্ডার। তাঁর গোলে রেকর্ড ৩২ বারের মতো কোপা দেল রের শিরোপা উঁচিয়ে ধরল বার্সা। তবে এখানেই শেষ নয়! ট্রেবলের স্বপ্ন পূরণে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতা বাকি হান্সি ফ্লিকের দলের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে