স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। লা লিগার ইতিহাসে ২০ বছর বয়সী জিদানই প্রথম কোনো বাংলাদেশি ফুটবলার।
ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভায়েকানোর সঙ্গে জিদানের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেই পোস্টে অ্যান্থেম স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান লা লিগার দল রায়ো ভায়েকানোর হয়ে খেলবে। আমাদের এজেন্ট মরিস পাজনিওর মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে।’
চুক্তির আগে দুই মাস ভায়েকানোর ট্রায়ালে ছিলেন জিদান। তবে মূল দলে নাকি ‘বি’ দলের খেলবেন জিদান সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০০১ সালে লন্ডনে জন্ম নেওয়া জিদান মিয়া যুব পর্যায়ে খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলির হয়ে। ২০১২ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের এফসি ডালাসে। দলটির যুব একাডেমিতে তিন বছর খেলেছেন জিদান।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৩ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে