
কোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন—সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করার হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাফ বার্তা, রিয়ালের কথায় হচ্ছে না রেফারি পরিবর্তন। এমন পরিস্থিতিতে ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতি ও আরএফইএফ সহসভাপতি হাভিয়ের তেবাস।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেরেজের নাম না উল্লেখ করেই আক্রমণ করেন তেবাস। লা লিগা প্রধান বলেন, ‘এটা ফুটবল নয়, এটা ক্ষমতা দখলের খেলা। তিনি (ফ্লোরেন্তিনো পেরেজ) তেবাসকে পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তেবাস তা করেন না। তিনি চেফেরিনকে (উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন) পছন্দ করেন না, কারণ তিনি যা চান, চেফেরিন তা করেন না। তিনি টিভি ধারাভাষ্যকারদের পছন্দ করেন না, কারণ তিনি যা চান, তারা তা বলেন না। তারা (রিয়াল মাদ্রিদ) রেফারিং সংস্কারের অগ্রগতি চান না, কারণ তিনি যা চান, এটা তা নয়।’
রেফারিদের পাশে থেকে তেবাস আরও বলেন, ‘আর এখন রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত হয়রানিতে বিরক্ত হয়ে রেফারির মন্তব্যের পর তিনি (পেরেজ) যেভাবে জানেন, সেভাবেই সাড়া দিচ্ছেন। তিনি সংবাদ সম্মেলন বাতিল করছেন, সেভিয়ায় অনুশীলন এড়িয়ে যাচ্ছেন, কোপা দেল রের ফাইনালের আনুষ্ঠানিকতা বর্জন করছেন এবং ফাইনালে যোগ দেবেন না বলে খবর ছড়াচ্ছেন।’
পেরেজ ফুটবলের উন্নতি চান না বলেও উল্লেখ করেছেন তেবাস। লা লিগা সভাপতি বলেন, ‘তিনি প্রতিবাদ করেন না, চাপ দেন। তিনি অভিযোগ করেন না, হুমকি দেন। তিনি ফুটবলের উন্নতি করতে চান না, তিনি নিজের জন্য চান। সবচেয়ে বাজে ব্যাপার হলো, তিনি চেষ্টা করেন না। সবচেয়ে বাজে ব্যাপার হলো, অনেকেই এসব মেনে নেয়, প্রশ্রয় দেয় এবং তাকে সাহায্য করে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে