
২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
আর্জেন্টিনার জার্সিতে দি মারিয়া খেলেছেন ১৬ বছর। তবে ফুটবল জগতে তাঁর পথচলা শুরু আরও আগে। প্রায় ২ দশক যিনি ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন, স্বাভাবিকভাবেই তিনি খেলাটির নাড়িনক্ষত্র সব জানেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবার কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্ল্যাঙ্ক মিডিয়ার অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রচারিত এক ভিডিওতে গতকাল মধ্যরাতে দি মারিয়া বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। পরীক্ষামূলকভাবেই করছি এটা। ৩০ বছর বয়স থেকেই ফুটবলকে ভিন্নভাবে দেখি ও বিশ্লেষণ করি। আমি শুধু খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকেই না, কোচ হিসেবেও দেখি।’
কোচিং করানোর কাজটা যে খেলোয়াড়দের চেয়েও কঠিন, সেটা ভালো করেই জানেন দি মারিয়া। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি যে কোচিং করানো অনেক কঠিন কাজ। কারণ তাতে অনেক সময় লাগে। খেলোয়াড় হিসেবে আপনি গেলেন, অনুশীলন করলেন ও বাড়ি ফিরে গেলেন। কোচ হিসেবে আপনাকে নিয়মিত ভিডিও দেখতে হবে, খোঁজ খবর রাখতে হবে এবং অনেক সময় দিতে হবে।’
কোন দলের কোচ হবেন, সেটা খোলাসা করেননি দি মারিয়া। সবকিছু তাই তিনি ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের হাতে। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন অবসরে যাই, পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চেয়েছি। পরবর্তীতে এটা হলেও হতে পারে।’ ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—আর্জেন্টিনার জার্সিতে এই চার মেজর শিরোপা জিতেছেন দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে ১৪৫ ম্যাচে করেছেন ৩১ গোল। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে।
আন্তর্জাতিক ফুটবলে অবসরের পরও আর্জেন্টিনার ম্যাচে দেখা গেছে দি মারিয়াকে এ বছরের সেপ্টেম্বরে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে তিনি অবশ্য খেলেননি। তবে যে সম্মান তাঁকে দেওয়া হয়েছে, চাইলেও তা কখনো ভুলতে পারবেন না। মনুমেন্তাল স্টেডিয়ামে ঢুকতেই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা।‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি আর্জেন্টাইন এই তারকাকে শূন্যে ছুড়ে উদ্যাপনও করা হয়েছে। তাঁকে নিয়ে আবেগী চিঠি তখন লিখেছিলেন দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসি। কারণ চোটে পড়ায় মেসি সেই ম্যাচে খেলতে পারেননি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে