ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের।
রাশিয়ার আগ্রাসনের হাত থেকে মাতৃভূমি ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমে পড়েছেন দেশটির অসংখ্য ক্রীড়াবিদ। সিটির হয়ে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত থাকা জিনচেঙ্কো যুদ্ধটা করছেন নিজের মতো করে। সেই যুদ্ধে তিনি জিতেছেন। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পিছিয়ে থাকা সিটি জিতেছে তাদের অষ্টম লিগ শিরোপা।
পাগলাটে এক ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে গতকাল জিনচেঙ্কোর চোখের কোণে জমেছিল বেদনার অশ্রু। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শিশুরা হারাচ্ছে তাদের বাবা-মাকে। ইউরোপের সবচেয়ে উর্বর ভূমির দেশটা আজ ধ্বংসস্তূপ। শিরোপা তুলে ধরতে গিয়ে সেই কথাই যেন মনে এল জিনচেঙ্কোর।
প্রিমিয়ার লিগ শিরোপাটা তাই মাতৃভূমি ইউক্রেনকে উৎসর্গ করেছেন সিটি মিডফিল্ডার। সমর্থকেরাও জিনচেঙ্কোকে সমর্থন জুগিয়ে গেছেন সময়টাতে। মাঠেই দেশের পতাকা দিয়ে শিরোপা জড়িয়ে করেছেন উল্লাস। উল্লাস থামতেই বাঁধ ভাঙল চোখের অশ্রু। চোখের জলে মিশে দেশকে নিয়ে গর্বও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে