
দেশের ফুটবলে গতকাল সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে ফেরেননি ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।
প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমক জাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ ফেব্রুয়ারি। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।
ফাহামিদুলের ঢাকায় না আসা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে অল্প সময়ের প্রস্তুতিতে ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তা ছাড়া রাইট উইংয়ে খেলেছেন। কিন্তু সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ।’
হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে