১৮ ডিসেম্বর লুসাইলে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। এই ফাইনাল ম্যাচের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। লিওনেল মেসিদের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক।
শুধু মার্চিনিয়াকই নন, ফাইনালের সহকারী রেফারিদের নামও ঘোষণা করেছে ফিফা। এখানেও মার্চিনিয়াকের সঙ্গী তাঁর পোলিশরাই। সহকারী হিসেবে থাকবেন পাভেল সোকোলনিসকি ও টমাস লিস্তকিয়েভিচ।
মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ।
২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক সে বছরই ইউরোপা লিগের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। ২০১২তে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় মার্চিনিয়াকের। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেন এই পোলিশ রেফারি।
মার্চিনিয়াক, সোকোলনিসকি ও লিস্তকিয়েভিচ এই তিন রেফারি মিলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সুইডেন ম্যাচ পরিচালনা করেছিলেন।
পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন মার্চিনিয়াক।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে