বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন তো এলিটা কিংসলে? খেলতে পারবেন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচে?—এমন সব প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরছে বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, সাবেক এই নাইজেরিয়ানের বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া ফিফার কাছ থেকে তারা পাননি।
গত বছরের শুরুতে বাংলাদেশের নাগরিকত্ব পান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা। বছরের মাঝামাঝি পান বাংলাদেশের পাসপোর্ট। গত সাফে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। ছিলেন প্রাথমিক দলেও। কিন্তু ফিফার ছাড়পত্র না পাওয়ায় এলিটাকে ছাড়াই শেষ পর্যন্ত মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যান জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা এলিটা, সেই প্রশ্নের উত্তর এখন ফিফার হাতে। বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ডের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে ফিফার আপত্তি আছে বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘এলিটার ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছি। জামাল, তারিক কাজীদের বিষয়টি যেমন সহজ ছিল। তাদের বাবা বা পূর্ব পুরুষ যেমন বাংলাদেশের নাগরিক ছিল। কিন্তু এলিটার বিষয়টা সহজ না, তার কেউই বাংলাদেশের নয়। এলিটা নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিক হয়েছে। অনেক দেশে এসব ব্যাপারে অনেক কাজ হয়েছে। ফিফা এসব ব্যাপারে অনেক কিছু দেখে বুঝে সীদ্ধান্ত নিতে চায়। তারা দেখছে শুধু জাতীয় দলে খেলার জন্য এলিটা নাগরিকত্ব পাল্টেছে কিনা।’
এলিটার বিষয়ে সিদ্ধান্ত জাতীয় দল কমিটির পরবর্তী সভায় নেওয়া হবে বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। বলেছেন, ‘এখনও পর্যন্ত ফিফার কাছ থেকে কোন সদুত্তর পাই নি। জাতীয় দল কমিটির পরবর্তী সভায় পুরো বিষয়ে আলোচনা হবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে