২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি পেরিয়ে গেছে। তবু নানা ইস্যুতে বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচে মূল একাদশে রাখা হয়নি রোনালদোকে। এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও পর্তুগিজ ফরোয়ার্ডকে বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হয়েছিল। নকআউট পর্বের এই দুই ম্যাচে রোনালদোকে না রাখাকে রাজনৈতিক কারণ হিসেবে দেখছেন এরদোগান। তুরস্কের রাষ্ট্রপতি বলেন, ‘তারা রোনালদোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত তারা রোনালদোর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল। রোনালদো এমনই একজন যে ফিলিস্তিনি ইস্যুতে কথা বলেছিল। রোনালদোর মতো একজন ফুটবলারকে শুধু ৩০ মিনিটের জন্য মাঠে পাঠিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯৬ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের পাশাপাশি ২২৩ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে