বেঁচে থাকলে হয়তো ভিলা পার্কে গিয়ে উত্তরসূরিদের উজ্জীবিত রাখার চেষ্টা করতেন গ্যারি শ। ম্যাচটি বায়ার্ন মিউনিখের বিপক্ষে বলেই একটু বেশি গলা ফাটাতেন। ৬৩ বছর বয়সে শ সপ্তাহ দুই আগে চলে গেছেন না ফেরার দেশে। তবে তাঁর উপস্থিতি কী থাকবে না আজ রাতে?
১৯৮২ সালে সবাইকে অবাক করে বায়ার্নকে হারিয়ে একমাত্র চ্যাম্পিয়নস লিগটি জেতে অ্যাস্টন ভিলা। তখন টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। রটারডামের সেই ফাইনালে ৬৭ মিনিটে ভিলার একমাত্র গোলটি করেন পিটার হোয়াইট। সেই ম্যাচে শ ছিলেন সেন্টার ফরোয়ার্ড।
তারপর চলে গেছে চার দশকের বেশি সময়। সেই ফাইনালের পর ভিলাও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হয়ে পড়ে বিস্মৃত নাম। ৪১ বছর পর হলেও চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইংলিশ ক্লাবটি। আর নতুনরূপের টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে ভিলা মুখোমুখি বায়ার্নের।
সেই ম্যাচের আগে প্রশ্ন একটাই—রটারডামের ফাইনালের পুনরাবৃত্তি নাকি বায়ার্নের প্রতিশোধ? ভিলার কোচ উনাই এমেরি অবশ্য জার্মান জায়ান্টদের চেয়ে এ মৌসুমে শিষ্যদের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তায়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা গত বছরের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নই। আমাদের উন্নতি করতে হবে।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে থেকে মৌসুম শেষ করে চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ভিলা। রটারডামের সেই ফাইনালের পর এবারই প্রথম তারা মুখোমুখি হবে বায়ার্নের। ইংলিশ ফুটবলে লম্বা সময় খেলেছেন বলেই জার্মান জায়ান্টদের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানি ভালোই চেনেন ভিলাকে। তাঁর শিষ্য হ্যারি কেইনও কি চেনেন না? বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে চোটে পড়ায় স্বদেশে ফেরা নিয়ে সংশয় ছিল ইংলিশ ফরোয়ার্ডের। তবে ভিলা-পরীক্ষার আগে গতকাল অনুশীলন সেরেছেন টটেনহামের সাবেক অধিনায়ক।
শয়ের মৃত্যুতে হোয়াইট বলেছিলেন, ‘সতীর্থ স্ট্রাইকার গ্যারি শ যখন মারা গেল, আমি কেঁদেছিলাম। আজ ভিলাও চাইবে তাদের ইতিহাসের নায়কদ্বয়কে আরেকবার স্মরণ করিয়ে দিতে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে