দীর্ঘ প্রতীক্ষার পর কাতার বিশ্বকাপে পরম আরাধ্য শিরোপার দেখা পেলেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর থেকেই প্রশংসায় ভাসছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এমন অর্জনে পুরো বিশ্ব খুশি হয়েছে বলে মনে করেন নোভাক জোকোভিচ।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
জোকোভিচের মতে, মেসি বিনয়ী খেলোয়াড় এবং তিনি কখনো আবেগতাড়িত হন না। সার্বিয়ান এই টেনিস তারকা মেসিকে নিয়ে বলেন, ‘খেলাধুলা ও ফুটবলের একজন ভক্ত হিসেবে আমি মেসিকে অনেক সম্মান করি। আমি মনে করি, পুরো বিশ্ব তার অর্জনে খুশি। সে একজন বিনয়ী খেলোয়াড় এবং কখনো সাফল্য দ্বারা তাড়িত হয় না।’
লুসাইলে গত রোববার ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনা ২-০তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় আকাশি-নীলদের। এটাকে বিশ্বকাপের সেরা ফাইনাল বললেন জোকোভিচ। ৩৫ বছর বয়সী টেনিস তারকা বলেন, ‘আমি সেখানে ম্যাচ দেখতে পেরে খুব ভাগ্যবান। অনেকের মতে, এটা বিশ্বকাপের সেরা ফাইনাল। যেভাবে তারা ম্যাচ জিতেছে, সত্যিই দুর্দান্ত। দারুণভাবে তাদের বরণ করা হয়েছে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে